ভুল বোঝাবুঝি থেকে বিয়! ‘গঙ্গা’ ধারাবাহিকে নতুন মোড়! রহস্য চমকে মুগ্ধ দর্শক!

অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিক ‘গঙ্গা’। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায়কে। নতুন এই জুটির রসায়ন ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের গতি এবং চরিত্রের উপস্থাপনা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে প্রতিদিন।

বর্তমান পর্বে দেখা যাচ্ছে, গঙ্গাকে বাঁচাতে আবার নিজের পুরনো কাজ শুরু করেছে অর্জুন। গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গাকে বাঁচাতে গিয়ে সে সিপিআর দেয়। কিন্তু সেই ঘটনাকেই অন্যভাবে তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এই ঘটনার জেরে অর্জুনের বাড়িতে সংবাদমাধ্যমও পৌঁছে যায়। গঙ্গাকে নিয়ে নানা মন্তব্য শুরু হয় চারদিকে। ঠিক এই সময়েই গঙ্গা সামনে এসে অর্জুনকে বাঁচানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে সে এমন কথা বলে, যাতে অর্জুন নির্দোষ প্রমাণিত হয়, যদিও এতে নতুন সমস্যার সৃষ্টি হয়।

গঙ্গার এই বক্তব্যে তার নিজের পরিবারই তাকে ভুল বুঝতে শুরু করে। সমাজের চোখে অর্জুন এবং গঙ্গার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণেই দুই পরিবারের তরফে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রমো দেখে বোঝা যাচ্ছে, ভুল বোঝাবুঝি থেকেই শুরু হতে চলেছে তাদের সম্পর্কের নতুন অধ্যায়।

আরও পড়ুনঃ কটাক্ষের পর বিরতি! অবশেষে কাকাকে নিয়ে ফিরলেন ইমন চক্রবর্তী! খুশি নেটদুনিয়া!

এই নতুন মোড় দেখে দর্শকদের উৎসাহ আরও বেড়েছে। তবে পর্দার বাইরে সাহেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবনও চর্চায় রয়েছে। জানা যাচ্ছে, বাস্তবে তিনি সুস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগেই সেটে তাঁর জন্য খাবার নিয়ে আসেন সুস্মিতা। সব মিলিয়ে পর্দা ও বাস্তব, দুই জায়গাতেই চর্চার কেন্দ্রে এই জুটি।